চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের মতো কাউকে খুঁজে পাওয়া ‘অসম্ভব’ রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছর বয়সেই বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নাম উচ্চারিত হচ্ছে লামিন ইয়ামালের। গতবছর স্পেনের ইউরো জয়সহ বার্সেলোনার ঘরোয়া ট্রেবল সাফল্যে বড় অবদান ছিল তার। আসছে ব্যালন ডি’অরের লড়াইয়ে আছেন ভালোমতোই। তরুণ এ প্রতিভার মতো কাউকে খুঁজে বের করার চাপ সামাল দিতে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ দলে টেনেছে ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে। বার্সার অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি অবশ্য মনে করেন, ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করা রিয়ালের জন্য অসম্ভবই।

আর্জেন্টিনার তরুণ প্রতিভা মাস্তানতুওনোকে সাড়ে চার কোটি ইউরোতে রিভার প্লেট থেকে দলে নিয়েছে রিয়াল। বৃহস্পতিবার তার বয়স ১৮ পূর্ণ হওয়ার দিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইউরোপের সফলতম ক্লাবে পথচলা।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টেনে পোলিশ ফরোয়ার্ড লেভা বলেছেন, ‘ফুটবলারদের মধ্যে তুলনা করা যায় না, বিশেষ করে এই বয়সে। অবশ্যই লামিনের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে তারা। আমার মতে, সেটা অসম্ভব এবং ভালো হয় নিজের মতো পথ বেছে নিলে। অবশ্যই সমর্থকদের দিক থেকে প্রত্যাশা থাকবেই যেন লামিনের মতো কাউকে তারা বের করতে পারে।’

Banglabid

‘এসব আসলে খুঁজে বের করা যায় না। কারণ প্রতি শহরে প্রতিবছর এধরনের ছেলেরা জন্মায় না। ১০ বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায়। এটা আসলে অতীতের মতো। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, তারা পুরো ভিন্ন ধরনের ফুটবলার। পরবর্তী মেসি বা রোনালদো খুঁজে বের করা যাবে না, কারণ তারা অনন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালবার্সেলোনামেসিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিমিয়ার লিগে চালু হচ্ছে যেসব নতুন আইন

পরবর্তী

যা হতে পারে আলাস্কার ট্রাম্প-পুতিন বৈঠকে

পরবর্তী
পুতিন ও ট্রাম্পের বৈঠকের দৃশ্য, শান্তিপূর্ণ আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যা হতে পারে আলাস্কার ট্রাম্প-পুতিন বৈঠকে

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, ট্রাফিক cones সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী-সন্তানের মৃত্যু

সর্বশেষ

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT