চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো-নেইমাররা কে কবে মাঠে নামছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বুন্দেসলিগার ম্যাচ মাঠে গড়ানো দিয়ে শুরু হচ্ছে এবারের ইউরোপীয় ফুটবল মৌসুম। একে একে শুরু হবে রোনালদো-হালান্ডদের ইংলিশ প্রিমিয়ার লিগ, মেসি-নেইমার-এমবাপেদের লিগ ওয়ান, বেনজেমা-লেভান্ডোভস্কিদের লা লিগা ও দিবালা-লুকাকুদের সিরি আ-ও।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের পর্দা উঠবে। ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল ম্যাচে হবে কিক অফ। লিগে লিভারপুলের প্রথম ম্যাচ ৬ আগস্ট। ফুলহ্যামের বিপক্ষে তারা বিকাল সাড়ে ৫টায় মাঠে নামবে।

অলরেড সমর্থকরা এবার আর মোহাম্মেদ সালাহর সঙ্গে আক্রমণভাগে সাদিও মানেকে পাবে না। দলবদল করা মানের ঠিকানা এখন বায়ার্ন। একইদিন মালিকানা বদলের পর প্রথম খেলতে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ এভারটন, ম্যাচ শুরু রাত সাড়ে ১০টায়।

৭ আগস্ট সন্ধ্যা ৭টায় ব্রাইটনের বিপক্ষে মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রীতি ম্যাচে প্রথমার্ধের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ এরিক টেন হাগ। পরে রোনালদো খেলা শেষের আগেই স্টেডিয়াম ছাড়েন কাউকে কিছু না জানিয়ে, তার উপর ক্ষিপ্ত হয়েছেন টেন হাগ। যার জেরে ইউনাইটেডের শুরুর ম্যাচে সিআর সেভেনকে নাও দেখা যেতে পারে।

রাত সাড়ে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। চলতি দলবদলে সবচেয়ে বড় দাও মেরে আর্লিং হালান্ডকে শিকার করেছে পেপ গার্দিওলার সিটি। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে বাবা আলফ-ইগনে হালান্ডের পদাঙ্ক অনুসরণ করে জুনিয়র হালান্ড এখন সিটিজেনদের।

লা লিগা শুরু হবে আরও পরে। ১২ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে ওসাসুনা ও সেভিয়ার উদ্বোধনী ম্যাচ। বার্সেলোনা ১৩ আগস্ট দিবাগত রাত ১টায় সাবেক বাভারিয়ান স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কিকে নিয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে নামবে। শুরু হবে জাভি হার্নান্দেজের দলের লা লিগা মিশন।

Reneta

৫ আগস্ট দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ফ্রেঞ্চ লিগ ওয়ান। লিওনের প্রতিপক্ষ এসি আজাকিও। পরদিন ক্লেরমন্ট ফুটের বিপক্ষে রাত ১টায় মাঠে নামবে মেসি-নেইমারদের পিএসজি। ১৫ আগস্ট দিবাগত রান ২টায় শিরোপা ধরে রাখার মিশনে আর্লমেরিয়ার বিপক্ষে নামবে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।

দলবদল বাজারে পিএসজি আলোচনায় থাকলেও আলো কাড়তে পারেনি। বরং আনুষ্ঠানিকভাবে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোকে বিদায় করে তারা বেশি আলোচনায় ছিল। ক্রিস্তোফ গালতিয়েরের কোচিংয়ে দলটি এবার বড় কিছুর আশা করছে।

যাকে বিক্রি করা হবে বলে আলোচনা ছিল, সেই নেইমারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পিএসজি। নতুন চুক্তিতে প্রতি বছর ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের বেতন হবে ২৪ মিলিয়ন পাউন্ড।

রিয়ালে যাওয়ার সকল সম্ভাবনা যখন উন্মুক্ত, নাটকীয়ভাবে প্যারিসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কাইলিয়ান এমবাপে। ২২ বর্ষী পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহাকে এফসি পোর্তো থেকে টেনে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

১৩ আগস্ট সিরি আ’র প্রথম ম্যাচ রাত সাড়ে ১০টায় শুরু হবে সাম্পদোরিয়া ও আটালান্টার খেলায়। একই সময়ে ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় উদিনেসকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। রাত পৌনে ১টায় তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ও লিগ রানার্সআপ ইন্টার মিলানের সঙ্গে খেলবে ইউএস লেসি।

লা লিগার শিরোপাধারী রিয়াল মাদ্রিদ শুরু করছে আনকোড়া আর্লমেরিয়ার সঙ্গে। ট্রান্সফার মার্কেটে বড় কোনো চমক না দেখালেও কাসেমিরো, লুকা মদ্রিচ এবং টনি ক্রুসকে নিয়ে স্প্যানিশ জায়ান্টরা এবারও টপফেভারিট, তরতাজা বেনজেমা-ভিনিসিয়াসকে নিয়েই আসর শুরু করবে।

১৫ আগস্ট রাত সাড়ে ১১টায় গেটাফের বিপক্ষে লা লিগা মিশন শুরু করবে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

বুন্দেসলিগার প্রথমদিনেই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়নরা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লড়বে। লেভান্ডোভস্কি দল ছাড়লেও মানের অন্তর্ভুক্তি শক্তিমত্তা কমায়নি বলে প্রমাণে মরিয়া বাভারিয়ানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলনেইমারবুন্দেস লিগামেসিরোনালদোলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT