চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-মেসিকে টপকে ফোর্বসের ধনী তালিকার শীর্ষে এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এখন পিএসজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, আট বছরের ভেতর ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে ছাড়া অন্য কোনো খেলোয়াড় প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে উঠেছেন।

২৩ বর্ষী এমবাপে ২০২২-২৩ মৌসুমে এজেন্টদের ফি’র আগে ১২৮ মিলিয়ন ডলার (১ হাজার ৩২৪ কোটি ৯২ লাখ ১৬ হাজার টাকা) আয় করবেন বলে অনুমান করা হচ্ছে। এমনটি হলে তিনি ফোর্বসের বার্ষিক র‌্যাঙ্কিংয়ে রেকর্ড গড়বেন।

এমবাপের ক্লাব সতীর্থ মেসি ১২০ মিলিয়ন ডলার আয় করে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ হাজার ২৪২ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা। ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার ৩৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় করে তৃতীয় স্থানে পর্তুগিজ মহাতারকা রোনালদো।

পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ৮৭ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ ও লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ৫৩ মিলিয়ন ডলার আয় করে পঞ্চম স্থানে রয়েছেন।

এবারের গ্রীষ্ম মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া আর্লিং হালান্ড ৩৯ মিলিয়ন ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে এসেছেন। এবারই প্রথম তিনি ফোর্বসের সর্বাধিক বেতন পাওয়া ফুটবলারদের বার্ষিক র‌্যাঙ্কিংয়ের সেরা দশে প্রবেশ করলেন।

তালিকার সাত থেকে দশ নম্বরে আছেন যথাক্রমে রবার্ট লেভান্ডোভস্কি, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা ও কেভিন ডি ব্রুইনে।

Reneta

৩০ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে ফোর্বসের সেরা দশের এই তালিকায় জায়গা করে নিয়েছেন এমবাপে এবং হালান্ড। ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেসি এবং রোনালদো তাদের গৌরবময় ক্যারিয়ারের শেষের কাছাকাছি চলে এসেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফোর্বসমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT