ফুটবল

পর্তুগাল জার্সিতে জোড়া গোল, বাবার উদযাপন রোনালদোর ছেলেরও

অনূর্ধ্ব-১৫ আসর

পর্তুগাল জার্সিতে খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল দলের খেলোয়াড় গোল করে মাঠে উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এক ম্যাচ আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের। ম্যাচে বদলি নেমে গোল পাননি। পরের ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান রোনালদো জুনিয়র। পর্তুগালের হয়ে প্রথমবার কোন টুর্নামেন্টে অংশ নিয়েই জিতেছেন শিরোপাও।

রোববার রাতে ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্রোয়েশিয়াকে ৩-২তে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচের ১৩ মিনিটে বাঁ-পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন জুনিয়র রোনালদো। গোল করার পর বাবার বিখ্যাত ‘সিউউ’ উদযাপন কর ভোলেননি। দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৫৪ মিনিটে।

সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক ব্লাটকো মার্কোভিচের স্মরণে তার নামে ২০১৯ থেকে প্রতিবছর টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। ফুটবলবিশ্বে কখনোই আলোচনায় আসেনি টুর্নামেন্টটি। রোনালদোর ছেলের অংশগ্রহণের কারণে এখন আলোচনার শীর্ষে।

বিষয়:অনূর্ধ্ব-১৫ দল ক্রিস্টিয়ানো রোনালদো ক্রোয়েশিয়া পর্তুগাল রোনালদো জুনিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…