চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সে ভর করে ২০২৫/২৬ মৌসুমে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে আল-নাসের। শিরোপা জয়ের মৌসুমে রোনালদোকে পেছনে ফেলে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তার জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স। শিরোপা জয়ের একদিন পরই পুরস্কারটি ঘোষণা করা হয়।

২০২২ সালের শেষে সৌদি আরবে আসার পর এটি ছিল রোনালদোর প্রথম বড় শিরোপা। দামাকের বিপক্ষে আল-নাসেরের ৪-১ গোলের জয়ে রোনালদো জোড়া গোল করেন। এতে আল-হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে তারা শিরোপা নিশ্চিত করে।

এই জোড়া গোলের সুবাদে ৪১ বর্ষী এ পর্তুগিজ মহাতারকার চলতি মৌসুমে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে। অন্যদিকে ফেলিক্সের ২০টি গোল করার পাশাপাশি লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও রয়েছে। মৌসুমে তার গোলের অবদানের কারণেই আরও দৃঢ় করে লিগের সেরা পুরস্কারটি অর্জন করতে। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনি কলম্বিয়ার ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস এবং ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টোনিকে পেছনে ফেলেন।

চেলসি থেকে প্রাথমিক ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই বছরের চুক্তিতে যোগ দেয়ার পর সৌদি আরবে এটি ছিল জোয়াও ফেলিক্সের প্রথম মৌসুম। দলের শিরোপা জয়ের পর ২৬ বর্ষী এ পর্তুগিজ বলেছেন, ‘ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়, নিজের পজিশনে খেলতেও ভালো লাগে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলকে নেতৃত্ব দিতে, দলকে সাহায্য করতে এবং দলের অন্যতম প্রধান আকর্ষণ হতে খেলতে নামিয়েছেন। আর আমার মনে হয়, যখন এমনটা হয়, তখন সবকিছু ভালোভাবে চলে।’

আল নাসেরের কোচ হোর্হে জেসুসও শুক্রবার লিগের মৌসুমের সেরা কোচের পুরস্কার জিতেছেন। আল নাসেরকে শিরোপা জেতানোর পর, এই পর্তুগিজ কোচ তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কোচ বলেছেন, ‘এ জয় সবার জন্য, বিশেষ করে ক্রিস্টিয়ানোর জন্য, কারণ তিনি সৌদি আরবে এখনও পর্যন্ত কোনো শিরোপা জেতেননি। আমি এ চ্যালেঞ্জটা শুধু এই কারণেই গ্রহণ করেছিলাম কারণ আমি তাকে বলেছিলাম যে আমি তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরপর্তুগালফেলিক্সরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT