চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরেই ফিরছেন রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। দলের মহাতারকাকে আবার ছাড়তে নারাজ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। পর্তুগিজম্যানকে থেকে যেতে রাজি করাতে কিংবদন্তি সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে পর্যন্ত ডেকে পাঠিয়েছিল রেড ডেভিলরা। মন গলেনি রোনালদোর। এই দলবদলেই নতুন ঠিকানা চান তিনি। পুরনো এ খবরের পিঠে নতুন আলোচনা, পর্তুগালে শৈশবের ক্লাবে ফিরতে পারেন সিআর সেভেন।

বায়ার্ন, রিয়াল, জুভেন্টাস, চেলসি, পিএসজির কেউই যখন আগ্রহ দেখাচ্ছে না; তখন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতেও আপত্তি নেই ৩৭ বর্ষী মহাতারকা। যেখান থেকে ফার্গুসন তাকে উড়িয়ে এনেছিলেন ইংল্যান্ডে। ক্লাবটির সাথে সমঝোতা করতে এজেন্ট হোর্হে মেন্ডেস নাকি এখন রোনালদোর জন্মভূমিতে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪০ গোল করা রোনালদোর ১৫ গোল পেছনে থেকে দুইয়ে আছেন লিওনেল মেসি। রোনালদো ক্যারিয়ারের পড়ন্তবেলায় আছেন। এমন সময়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মরিয়া তিনি।

এর বাইরেও কারণ আছে। শিরোপা জেতা তো বটেই, পারিবারিক কারণেও রোনালদো ইউনাইটেড ছাড়তে চান। কাজটা অবশ্য সহজ নয়, নতুন দলই যে খুঁজে পাননি এক মাসের চেষ্টায়! সে কারণে ঘরে ফেরার পথই খুঁজে নিচ্ছেন বলে ইউরোপজুড়ে খবর।

স্পোর্টিং লিসবনের সঙ্গে কথা হয়েছে রোনালদোর এজেন্টের। রোনালদোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবন গত মৌসুমে লিগে রানার্সআপ হয়ে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডচ্যাম্পিয়ন্স লিগফার্গুসনরোনালদোলিড স্পোর্টসলিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT