ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালে সৌদি প্রো লিগে আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ট্রান্সফারে যোগ দিয়ে ক্লাবের কোচ হিসেবে পেয়েছিলেন স্বদেশি লুইস ক্যাস্ত্রোকে। ২০২৪-এর মাঝামাঝি এসে ক্লাবের সাথে বিচ্ছেদের পর মহাতারকাকে নিয়ে মুখ খুলেছেন তিনি, প্রশংসা করে বলেছেন সে স্পর্শকাতর।
ক্যাস্ত্রোর অধীনে আল নাসের আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। তবে লিগ শিরোপা হাতছাড়া হয়েছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল ক্লাবটিকে।
সৌদি আরবের সংবাদমাধ্যমে সাবেক কোচ ক্যাস্ত্রো বলেছেন, ‘রোনালদোর সাথে কাজ করে উপভোগ করেছি। দুজনের মধ্যেই দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আমরা পরস্পরকে সম্মান করতাম। সে সম্মানীত, স্পর্শকাতর এবং আত্মপ্রত্যয়ী ছিলেন। তার মধ্যে সবসময় সম্মান, সাহস এবং প্রতিশ্রুতিশীলতা কাজ করত।’
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর আল নাসের রাত পোহালে আল রিয়াদের বিপক্ষে নামবে। দলটি বর্তমানে টেবিলের চারে আছে এবং টেবিল টপার আল নাসের থেকে আট পয়েন্ট দূরে।







