চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলিয়ানদের সাথে বাজেভাবে সম্পর্ক শেষ হয় বার্সেলোনার: রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রোনাল্ডো ফুটবল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সম্পর্ক বেশ পুরনো। লাতিন আমেরিকার দেশটি থেকে অনেক কিংবদন্তি খেলেছেন ক্লাবটিতে। দিনশেষে তাদের সাথে বাজেভাবে সম্পর্কের ইতি টানে বার্সা, পডকাস্ট আলাপে এমন দাবি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও।

স্পেনে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই ক্লাবেই খেলেছেন রোনাল্ডো। দুই ক্লাবের হয়ে সাফল্য পেয়েছেন ৪৮ বর্ষী নাজারিও। তবে বার্সেলোনার থেকে বিদায়ে মোটেও খুশি ছিলেন না টানা দুই বিশ্বকাপজয়ী।

বার্সেলোনা ছাড়ার বিষয়ে স্বদেশি কিংবদন্তি রোমারিওর পডকাস্টে রোনাল্ডো বলেছেন, ‘বিষয়টি আমার কাছে ছিল পেটে লাথি মারার মতো। আমি শহরটিকে ভালোবাসতে শুরু করেছিলাম। বিষয়টি আমার কাছে ব্যবস্থাপনার বড় সমস্যা মনে হয়েছে।’

‘রিভালদো, রিভালদোকে বাজেভাবে বিদায় নিতে হয়েছে। নেইমারেরও একই অবস্থা হয়েছিল। একবার ইতিহাসের দিকে তাকান- বার্সেলোনার অনেক সাফল্যের ইতিহাসের সঙ্গী ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড়দের নিয়ে, কিন্তু দিনশেষে সম্পর্কে ভাঙন ধরে এবং বাজেভাবে বিদায় নিতে হয়েছে।’

নিজের সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড়ের নাম বলেছেন রোনাল্ডো। তারা হলেন ব্রাজিলিয়ান রোনালদিনহো এবং ফ্রান্সের জিনেদিন জিদান। তবে জিদানকে রোনালদিনহোর থেকে এগিয়ে রেখেছেন তিনি।

১৯৯৬ সালে পিএসভি থেকে বার্সেলোনায় আসেন রোনাল্ডো। কিন্তু বছর না ঘুরতেই ইন্টার মিলানে যোগ দিতে হয় তাকে। যদিও দারুণ কিছু গোল করেছিলেন বার্সেলোনার হয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদাননেইমারবার্সেলোনাব্রাজিলরিয়ালরোনালদিনহোরোনাল্ডোরোমারিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT