চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট ‘বিশ্বাসযোগ্যতা’ হারাচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের জার্সিতে, স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলারদের ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট সবচেয়ে দামি দুটি পুরস্কার। যাতে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছয় বছর আগে সবশেষ এ দুটি পুরস্কার জেতা পর্তুগিজ মহাতারকার দাবি, ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে।

সদ্যই দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বছরের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ৩৮ বর্ষী রোনালদো। ২০২৩ সালে ৫৪ গোল করে সবাইকে ছাপিয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর্লিং হালান্ড, কাইলিয়ান এমবাপে, হ্যারি কেনদের সঙ্গে পাল্লা দিয়েছেন সিআর সেভেন।

এত গোল করেও ২০২৩ সালের ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রোনালদো। খেলে চলেছেন এমন ফুটবলারদের মধ্য সবচেয়ে বেশি গোলের মালিক মনে করেন, পুরস্কারের জন্য পুরো মৌসুমের গোল ‘সংখ্যা’ সবার আগে বিবেচনায় আনা উচিত।

Banglabid

পর্তুগিজ ক্রীড়া সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন রোনালদো। বলেছেন, ‘ব্যালন ডি’অর আর দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সংখ্যা কিন্তু বাস্তবতা। আমাদের পুরো মৌসুমকে বিবেচনায় নিতে হবে। আমি বলছি না যে মেসি বা হালান্ড কিংবা এমবাপে পুরস্কারটির যোগ্য ছিল না। আমি বলতে চাচ্ছি, এই পুরস্কারগুলোতে আমার আর আস্থা নেই।’

অন্যদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সবশেষ জিতেছেন দুটি পুরস্কারই। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর ও কদিন আগে আবারও ফিফা দ্য বেস্ট জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সালের ফিফা দ্য বেস্টের দৌড়ে একই সময়ে ব্যক্তিগত ও দলগত দিক থেকে বেশি সফল ছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড।

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে দলটিকে ট্রেবল জিতিয়েছেন আর্লিং হলান্ড। গোল ও অ্যাসিস্টের দিক থেকেও অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন নরওয়েজিয়ান তারকা। তবুও ব্যালন ডি’অর এবং ফিফা বেস্ট দুটো পুরস্কারই উঠেছে মেসির হাতে।

Reneta

তবে রোনালদো এসব তর্কে নিজেকে না জড়িয়ে বলছেন, ‘বলার অপেক্ষা রাখে না যে মেসি এটার যোগ্য ছিল না, হালান্ড বা এমবাপেও। তবে সংখ্যাগুলো আছে এবং সংখ্যাগুলো প্রতারণা করে না। আপনাকে পুরো মৌসুমটি বিবেচনা করতে হবে।’

সবকিছু মিলিয়ে নিজের পারফরম্যান্সে অবশ্য বেশ খুশি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আর পর্তুগালে কী হয়েছিল আমার মনে আছে, মানুষ তো ধরেই নিয়েছিল আমি ফুরিয়ে গেছি। কিন্তু সত্য হচ্ছে, মনোযোগ ধরে রেখে আল নাসেরে দারুণ একটা বছর কাটিয়েছি। আর এ কারণেই ৫৪টি গোল পেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরফিফা দ্য বেস্টব্যালন ডি”অরমেসিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT