ফুটবল

গোল করে বাবার মতো উদযাপন রোনালদো জুনিয়রের

ক্রিকেটার রোনালদো জুনিয়র পরিবারের সঙ্গে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো জুনিয়র তার পরিবারের সঙ্গে গোল করে উদযাপন করছেন, ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোলের পর অনেকটা দৌড়ে গিয়ে দুই হাত উপরে তুলে শূন্যে লাফিয়ে মাটিতে নামার ‘সিউউ’ উদযাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত হয়ে ওঠা সেই উদযাপন পর্তুগিজ মহাতারকার নামের মতোই সিগনেচার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এবার গোল পেয়ে বাবার সেই ‘ট্রেডমার্ক’ ভঙ্গিতে উদযাপন করলেন ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র।

ইএসপিএন ফুটবল একটি ভিডিও পোস্ট করেছে। দেখা যাচ্ছে পেনাল্টি থেকে গোল করার পর বাবার মতো উদযাপন করছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। পেনাল্টি শট নিতে এগিয়ে যাওয়ার দৃশ্যটাও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর মতোই। পরে বামপ্রান্তে বল পাঠিয়ে দিলে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও আর জাল অক্ষত রাখতে পারেননি।

গোলের পর দৌড়ে গিয়ে সেই চিরচেনা ‘সিউউ’ উদযাপনই করেন ১৪ বর্ষী ক্রিস্টিয়ানো। পরে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। বাবার মতো ক্রিস্টিয়ানোও ৭ নম্বর জার্সিতে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে খেলছেন।

 

View this post on Instagram

 

A post shared by ESPN FC (@espnfc)

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে রোনালদো যোগ দেয়ার পর ক্লাবটির বয়সভিত্তিক দলের সঙ্গে চুক্তি হয় তার ছেলের। এরআগে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের হয়েও অনেক গোল করেছেন জুনিয়র রোনালদো।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো জুনিয়র রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…