ফুটবল

হাজার গোল থেকে কত দূরে রোনালদো?

ফুটবল ম্যাচে রোনালদো গোলের জন্য লড়াই করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় রোনালদো গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ফেব্রুয়ারিতে ৪০-এ পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষবেলায় এসেও মাঠ মাতিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগের আল নাসেরের হয়ে একের পর গোল করে চলেছেন। শুক্রবার রাতে ক্লাবটির হয়ে আরও একবার জালের দেখা পেয়েছেন সিআর সেভেন, হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর গোল এখন ৯২৬টি।

শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসের। ম্যাচের ৫২ মিনিটে করা গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি ছুঁয়েছেন রোনালদো। ৯২৬ গোলের মধ্যে অর্ধেক, অর্থ্যাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর। বাকি অর্ধেক ৩০ পূর্ণ হওয়ার আগে।

আরও সহজ করে বললে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ৩০ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন, গত একদশকেও সমানসংখ্যক গোল করেছেন তিনি। সবমিলিয়ে চলতি মৌসুমে আল নাসেরের হয়ে ৩১ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।

২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে আল নাসের। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। তাতে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের।

বিষয়:আল-নাসের আল-শাবাব রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…