চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের ব্যবধানে আবারও রোনালদোর হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের গোধূলি বেলায় এসেও দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাই’য়ের বিপক্ষে হ্যাটট্রিকের তিন দিন পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন ৩৯ বর্ষী পর্তুগিজ মহাতারকা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি সিআর সেভেনের ৬৫তম হ্যাটট্রিক।

সৌদি প্রো লিগের ম্যাচে মঙ্গলবার রাতে আবহার বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে জিতেছে আল নাসের। ম্যাচের ৪২ মিনিটের মধ্যে নিজে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আরও দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। আল নাসের ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রোনালদোর সরাসরি ভূমিকা ছিল।

এছাড়া আব্দুল আজিজ আল-আলওয়ার জোড়া সঙ্গে একটি করে গোল করেন আব্দুল মাজিদ আল-সুলাইহিম, আব্দুররহমান ঘারিব ও সাদিও মানে।

পয়েন্ট টেবিলের তলানির দলটির বিপক্ষে এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আল নাসের। প্রথামার্ধে আল আবহার জালে পাঁচবার বল পাঠায় লুইস কাস্ত্রোর দল, যার প্রতিটিতে জড়িয়ে আছে রোনালদোর নাম।

খেলার ১১, ২১ ও ৪২ মিনিটে তিনটি নিখুঁত ফিনিশিংয়ে রোনালদো পেয়ে যান লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক। সাদিও মানে ও সুলাইহিমের করা অন্য গোল দুটিরও যোগানদাতা ছিলেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর ক্যারিয়ারের ৬৫টি হ্যাটট্রিকের মধ্যে আল নাসেরে যোগদানের পরে এই কীর্তি পাঁচবার গড়লেন। সৌদি ক্লাবটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন। ৩০ বর্ষী হওয়ার আগে ৩০টি হ্যাটট্রিক করেন। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পরই ৩৫টি হ্যাটট্রিক করলেন।

Reneta

আল নাসেরের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ৩৬ গোল পেলেন সিআর সেভেন। সর্বোচ্চ ২৯ বার লক্ষ্যভেদে এবার সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতাও রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহারআল-নাসেররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT