চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে কিনে ‘প্রতারিত’ হওয়ার খবরটি ‘মিথ্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল ম্যাচে খেলছেন, ক্যাপশন সহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে ‘প্রতারিত’ হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। খবর আসে, এমন মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি মুসাল্লি আল মুয়াম্মার। তবে আল নাসেরের পক্ষ নিয়ে সেই মন্তব্যকে মিথ্যা বলেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের প্রেস উপদেষ্টা ওয়ালিদ আল-মুহাইদিব ইএফই নিউজ এজেন্সিকে বলেছেন, ‘আরবনিউজ৫০-এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেসমার্ক’ যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তি করে আমরা প্রতারিত হয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল। রোনালদোকে নিয়ে আল নাসের সভাপতি কোনো মন্তব্যই করেননি।’

গতবছরের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ মহাতারকা। ক্রিস্টিয়ানো রোনালদো এরপর কিছু ম্যাচে দারুণ ছন্দে থাকলেও বাকিগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ১৪ ম্যাচে সবমিলিয়ে ১১ গোল করেছেন। কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর লিগ জয়ের পথটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ক্লাবের।

Banglabid

হতাশাজনক পরফরম্যান্সের পর লিগ সভাপতি নাকি আরবনিউজ৫০কে বলেছিলেন, ‘আমি আমার জীবনে মাত্র দুবার প্রতারিত হয়েছি, প্রথমবার- যখন তিনটি কাবাব অর্ডার করে দুটি পেয়েছিলাম, আর দ্বিতীয়বার- যখন আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করি।’

আল নাসের জোর দিয়ে জানিয়েছে, আরবনিউজ৫০-এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এল দেসমার্ক’ প্রকাশিত খবরটি সম্পূর্ণ কাল্পনিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগের অবস্থায় ফিরছে বৈশ্বিক পর্যটন খাত

পরবর্তী

ফিল্মফেয়ার ২০২৩: আলিয়া-রাজকুমারদের জয়জয়কার

পরবর্তী
অভিনেতা ও অভিনেত্রী ফিল্মফেয়ার ২০২৩ অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার ২০২৩: আলিয়া-রাজকুমারদের জয়জয়কার

ভোলায় নতুন কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় নতুন কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT