ফুটবল

আল-নাসেরেই থাকছেন রোনালদো

পর্তুগাল ফুটবল তারকা রোনালদো হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ফুটবল দলের তারকা রোনালদো একটি ম্যাচের সময় হাসছেন, পর্দার পেছনে ক্যামেরা ও অন্যান্য খেলোয়াড় দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কয়দিন ধরেই আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসের ছাড়ার খবর। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া কোন ক্লাবে পর্তুগিজ মহাতারকা যেতে পারেন বলেও কথা উঠেছিল। সব জল্পনা-কল্পনার ইতি টানলেন রোনালদোই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানালেন আল-নাসেরেই থাকছেন।

রোববার রাতে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগের শিরোপা জিতেছে রোনালদোর পর্তুগাল। ২-২ ড্র থাকা ম্যাচের মূল সময়ে রোনালদো একটি গোল করেছেন। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে স্পেনকে হারায় তারা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ভবিষত্যের কথা জানান রোনালদো।

সৌদি ক্লাবটি রোনালদোকে ৪০০ মিলিয়ন ইউরো এবং ক্লাবের একটি শেয়ারের বিনিময়ে দুবছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল। আর চুক্তি নবায়ন করার কথা ভাবছেন পর্তুগিজ মহাতারকাও। আল-নাসেরে থাকার কথা জানিয়ে রোনালদো বলেছেন, ‘আসলে কিছুই পরিবর্তন হচ্ছে না। আল নাসর? হ্যাঁ।’

ক্যারিয়ার আর কতদিন টানবেন এমন প্রশ্নে ৪০ বর্ষী মহাতারকা বলেছেন, ‘আপনারা জানেন আমার এখন বয়স কত। আমি শেষের শুরুর কাছাকাছি আছি। কিন্তু আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। যদি গুরুতর চোটে না পড়ি আমি চালিয়ে যেতে চাই।’

বিষয়:আল-নাসের নেশনস লিগ পর্তুগাল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…