চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আইন ভঙ্গ করেও পার পাচ্ছেন রোনালদো!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আল-নাসেরে নাম লিখিয়ে এখন সৌদি আরবে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বসবাসের শুরুতেই দেশটির একটি কঠোর আইন ভঙ্গ করেছেন পর্তুগিজ মহাতারকা। দেশটিতে বিবাহ ছাড়া সম্পর্ক নিয়ে কঠিন নিষেধাজ্ঞা থাকলেও রোনালদো একই ছাদের নিচে থাকছেন বান্ধবী জর্জিনাকে নিয়ে।

সন্তান থাকলেও রোনালদো ও জর্জিনা এখনও বিয়ে করেননি। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের এই সম্পর্ক বৈধ নয়। সেক্ষেত্রে প্রশ্ন- সৌদি আইনের কারণে রোনালদোর কী হবে? চিন্তিত হওয়ার কিছু নেই। শাস্তি পেতে হচ্ছে না রোনালদোকে।

রোনালদো-জর্জিনার সম্পর্ক নিয়ে ক্লাব কর্তৃপক্ষ অবগত। আল নাসেরের সঙ্গে চুক্তির সময় রোনালদো বিষয়টি নিয়ে আলাপ করেছেন বলে ইঙ্গিত মিলেছে। বিষয়টি নিয়ে সৌদি আরবের দুই আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌদি আইনে বিবাহবহির্ভূত সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। তবে পশ্চিমা নাগরিকদের বেলায় বিষয়টি ভিন্ন। সৌদি কর্তৃপক্ষ সাধারণত পশ্চিমা নাগরিকদের এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। সেক্ষেত্রে রোনালদোর বিষয়টিও ওই কাতারে থাকবে।

দেশটির একজন আইনজীবী বলেছেন, ‘সৌদি আইনে বিয়ে ছাড়া এক ছাদের নিচে দুই নারী-পুরুষের বসবাস করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে রোনালদোর বিষয়টি নিয়ে বাধা দেবে না সৌদি কর্তৃপক্ষ। সাধারণত সেখানে পশ্চিমাদের বেলায় এ আইন প্রয়োগ করা হয় না।’

আরেক আইনজীবীর ভাষ্য, ‘বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করে না সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে পশ্চিমাদের ক্ষেত্রে। তবে সৌদি নাগরিকদের এই আইন কঠোরভাবেই মেনে চলতে হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরজর্জিনাফুটবলরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT