ফুটবল

গোল করে কেন তিন আঙুল দেখালেন রোনালদো

রোনালদো গোলের পর তিন আঙুল দেখাচ্ছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো গোলের পর তিন আঙুল দেখাচ্ছেন, ফুটবল মাঠে, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আল নাসেরের হয়ে দারুণ একটি দিন কাটালেন বাবা ও ছেলে। প্রো লিগের ম্যাচে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। একইদিনে বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেন মহাতারকার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেনাল্টি থেকে গোল করে যথারীতি ছুটে গিয়ে ‘সিউউ’ উদযাপন করেন ৩৯ বর্ষী রোনালদো। এরপরই গ্যালারির দিকে তিন আঙুল উঁচিয়ে ধরেন তিনি। পরে আবার এক আঙুল দিয়ে ইশারা করলেন সেদিকেই। টিভি ক্যামেরায় দেখা যায়, গ্যালারিতে বসা ছেলের দিকে ইঙ্গিত করে মূলত রোনালদোর এমন ইঙ্গিত। ছেলেও তখন হেসে উঠলেন লাজুক মুখে।

সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোলের রাতে আল ইত্তিফাকের মাঠে আল নাসের জিতে ৩-০তে। আল নাসেরের হয়ে অন্য গোল দুটি করেন সালেম-আল নাজদি ও তালিসকা।

অন্যদিকে আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুই গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। ছেলের দিকে ইশারা করে সেটিই বোঝাচ্ছিলেন বাবা।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো জুনিয়র রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…