বিনোদন

প্রয়াত ‘দিস ইজ আস’ অভিনেতা রন সেফাস জোনস

প্রয়াত অভিনেতা রন সেফাস জোনসের ছবি, স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত অভিনেতা রন সেফাস জোনসের ছবি, যিনি বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা রন সেফাস জোনস প্রয়াত। মাত্র ৬৬ বছর বয়সেই চলে গেলেন তিনি।

অভিনেতার ম্যানেজার ড্যান স্পিলো গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। আর সেই কারণেই মারা গেছেন তিনি।

২০২০ সালে দুটো ফুসফুসই প্রতিস্থাপন করা হয় রন সেফাস জোনসের। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই অভিনেতা।

ছোটপর্দার অভিনেতা অত্যন্ত জনপ্রিয় ছিলেন রন সেফাস। ‘দিস ইজ আস’-এ উইলিয়াম হিলের চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছিলেন এমি পুরস্কার।

‘নুয়োরিকান পোয়েটস ক্যাফে’ দিয়ে রন সেফাস জোনস-এর ক্যারিয়ার শুরু হয়। ছোটপর্দায় কাজ করলেও রন সেফাসের পছন্দের জায়গা ছিল মঞ্চ। থিয়েটার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…