ফুটবল

সৌদি ক্লাবে যাচ্ছেন বিশ্বজয়ী দিবালা

আর্জেন্টিনার ফুটবলার দিয়াবালা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবলার দিয়াবালা মাঠে খেলায় অংশ নিচ্ছেন, দর্শকরা দর্শকাসনে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পরও মাসখানেক আগে শেষ হওয়া কোপা আমেরিকার স্কোয়াডে ছিলেন না পাওলো দিবালা। রোমাতেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন ৩০ বর্ষী ফরোয়ার্ড। সবকিছু বিবেচনায় নিয়ে ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি প্রো লিগে আল কাদসিয়াতে যাচ্ছেন আলবিসেলেস্তে তারকা।

দলবদলের খবরে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছন, বছরে ১৫ মিলিয়ন ইউরোয় আল কাদসিয়াতে যাচ্ছেন দিবালা। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন।

নতুন মৌসুম শুরুর আগে এভারটনের বিপক্ষে প্রীতি ম্যাচে দিবালাকে কেবল ১৫ মিনিট খেলিয়েছেন রোমা কোচ ড্যানিয়েল ডে রসি। এরপর থেকেই দিবালার দলবদলের ব্যাপারটি ডালপালা মেলতে শুরু করে।

রোমার সঙ্গে আরও একবছরের চুক্তি আছে দিবালার। আগামী জুলাই পর্যন্ত রিলিজ ক্লজ দিয়ে দলে টানতে হবে তাকে। ফলে আর্জেন্টাইন তারকাকে টানতে বর্তমান ক্লাবের সঙ্গে দর কষাকষিতে যেতে হবে সৌদি ক্লাবটিকে।

বিষয়:আর্জেন্টিনা দিবালা রোমা সিরি আ সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…