চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব দেখবে জুলাই অভ্যুত্থানের যে সিনেমা

৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি ছবি ‘স্কারলেট ইকোস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসব ২০২৬’–এর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ (বাংলা নাম: রক্তিম)।

তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ডকু-ফিকশনধর্মী চলচ্চিত্রটি তৈরি হয়েছে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পটভূমিতে। নির্মাতা জানিয়েছেন, ৭ হাজার ১২৫টি চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৬০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এবারের টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র এটি।

বাস্তব আন্দোলনের ফুটেজের সঙ্গে ফিকশনাল দৃশ্যের মেলবন্ধনে নির্মিত ছবির গল্প আবর্তিত হয়েছে আদনান নামের এক আলোকচিত্রীর জীবনকে কেন্দ্র করে, যিনি একজন সিঙ্গেল ফাদার। তার ক্যামেরার চোখে ধরা পড়ে আন্দোলনের সময়কার ঢাকার অস্থির বাস্তবতা, অনিশ্চয়তা ও গণমানুষের প্রতিরোধ।

চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে আন্দোলনের সময় গুলিতে নিহত প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়–এর স্মৃতির উদ্দেশে।

পরিচালক হেমন্ত সাদীক জানান, কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই, জীবনের ঝুঁকি নিয়ে স্মার্টফোনে ধারণ করা দৃশ্য ব্যবহার করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবিটি মূলত সাদাকালো, যেখানে লাল রং ব্যবহৃত হয়েছে ত্যাগ, প্রতিরোধ ও জাতীয় পতাকার প্রতীক হিসেবে।

প্রযোজক দিলরুবা হোসেন দোয়েল জানান, চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত সবাই বিনা পারিশ্রমিকে কাজ করেছেন এবং প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে আন্দোলনের ভেতর থেকেই।

Reneta

উল্লেখ্য, এফআইএপিএফ স্বীকৃত এবং অস্কার, বাফটা ও ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং এই উৎসবটি বিশ্ব চলচ্চিত্রের ‘এলিট ক্লাব’ হিসেবে বিবেচিত। আগামী ৪–৮ মার্চ ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে অনুষ্ঠিত হবে উৎসবটি, যেখানে ‘স্কারলেট ইকোস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মূল প্রতিযোগিতার অংশ হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসব ২০২৬জুলাই আন্দোলনডকু ফিকশনসিনেমাস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT