চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হওয়ার পর থেকেই দিনটির জন্য প্রস্তুত ছিলেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা সংবাদ সম্মেলনে মুখোমুখি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর দুয়েক আগেই একদিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে সরিয়ে রোহিতের কাঁধেই ন্যস্ত করা হয়েছিল অধিনায়কত্বের ভার। তার নেতৃত্বেই চলতি বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ভারত। অপরাজিত দল হিসেবেই নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মহারণের আগেই অবশ্য রোহিত জানালেন, অধিনায়ক হওয়ার পর থেকেই দিনটির জন্য প্রস্তুত ছিলেন তিনি।

বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ভারত ও পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন রোহিত। জানালেন, বছর দুয়েক আগে থেকেই প্রস্তুত থাকার কথা।

‘আমি অধিনায়ক হওয়ার পর থেকেই আমরা এই দিনটির জন্য প্রস্তুতি নিয়েছি। গত ২ বছরে ফরম্যাট অনুযায়ী খেলোয়াড়দের মার্ক করেছি। যার যার ভূমিকার বিষয়টি স্পষ্ট করে দিয়েছি। অধিনায়ক ও কোচের মধ্যে এ নিয়ে অনেক সংলাপ হয়েছে। কেননা এখানে প্রত্যেকের ভূমিকাই গুরুত্বপূর্ণ। ফাইনালে পৌঁছানো আমাদের জন্য বড় অর্জন। আমরা আমাদের মানসিকতা ও ভূমিকা স্পষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এখন পর্যন্ত ভালো ফল পেয়েছি, আশা করি আগামীকালও ভালোটাই হবে।’

একজন ভারতীয় ক্রিকেটার হওয়ার কারণে অনেক চাপ মোকাবেলা করেছেন রোহিত। সংবাদ সম্মেলনে বলেছেন সে বিষয়টি নিয়েও।

‘আমরা জানি বাইরের পরিবেশ, প্রত্যাশা এবং চাপ কী। আমাদের খেলায় লেগে থাকা গুরুত্বপূর্ণ এবং এটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা ড্রেসিংরুমে শান্ততা বজায় রাখার জন্য কাজ করেছি। ভিতরে তারা কী অনুভব করছে, আমি জানি না। কিন্তু মিটিং, প্রশিক্ষণে, সবাই শান্ত থাকে। একজন ভারতীয় ক্রিকেটার হওয়ার কারণে আপনাকে অনেক কিছুই চাপের সাথে মোকাবেলা করতে হবে।’

বিশ্বকাপে ভারতের দুর্দান্ত ফর্মে থাকার পেছনে কোচ রাহুল দ্রাবিড়ের বিশাল ভূমিকা দেখছেন রোহিত। সাবেক কিংবদন্তি ক্রিকেটারের জন্য শিরোপাও জিততে চান তিনি।

বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের ভূমিকা ব্যাপক, বিশেষ করে খেলোয়াড়দের ভূমিকার স্পষ্টতা দেয়ার ক্ষেত্রে। তিনি ক্রিকেটারদের নিজেদের মতো সমন্বয় করে খেলার স্বাধীনতা দিয়েছেন। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন তা বিশাল এবং তিনিও এই অর্জনের অংশ হতে চান। আসুন তার জন্য এটি করি।’

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দরদ’ শেষ করে ঢাকায় শাকিব, জানালেন নতুন প্রজেক্টের খবর

পরবর্তী

কী ঘটেছিল সেই ২০০৩ ফাইনালে

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটাররা জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কী ঘটেছিল সেই ২০০৩ ফাইনালে

ভারতের জনপ্রিয় অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ বা সালমান নন, ইনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা!

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT