চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ৩৮ বর্ষী তারকা। তবে সাদা বলের ক্রিকেটে এখনও খেলে যাবেন বলে ওই পোস্টে জানিয়েছেন রোহিত। তার আগে টি-টুয়েন্টিকে বিদায় বলেছিলেন বিশ্বকাপ জিতে।

আইপিএল শেষ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এজন্য আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় দলের পূর্ণকালীন অধিনায়ক প্রয়োজন এমন গুঞ্জন শোনার পর টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন রোহিত বলে জানাচ্ছে জনপ্রিয় ক্রীড়ামাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। হেডিংলিতে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২০ জুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে রোহিত শর্মা লিখেছেন, ‘হ্যালো, আমি সবাইকে এটা জানাতে চাই যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর ধরে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এক দিনের সংস্করণে ভারতের অধিনায়কত্ব করে যাব।’

সব মিলিয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৬৭ টেস্ট খেলেছেন ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রাহক রোহিত। ৪০.৫৭ গড়ে রান করেছেন ৪০৩১ করার পথে আছে ১২টি সেঞ্চুরির এবং ১৮টি ফিফটির ইনিংস। রাঁচিতে ২০১৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ২১২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের বহু রেকর্ডের মালিক।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অভিজ্ঞ রোহিত এবং বিরাট কোহলির ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘যতক্ষণ তারা পারফর্ম করছে, ততক্ষণ তাদের দলের অংশ থাকা উচিত। কখন শুরু করবেন এবং কখন শেষ করবেন তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনোও কোচ, কোনোও নির্বাচক, বিসিসিআইয়ের কোনোও কর্তা আপনাকে বলতে পারবে না কখন ছাড়া উচিত। যদি আপনি পারফর্ম করেন তাহলে ৪০ কেন, ৪৫ বছর বয়স পর্যন্ত খুব ভালো খেলতে পারেন, আপনাকে থামাচ্ছে কে?’

২০২২ সালে ভিরাট কোহলি থেকে টেস্টের নেতৃত্ব পান রোহিত। তার অধিনায়কত্বে ২৪ টেস্ট খেলে ১২টিতে জিতেছে ভারত, ৯টিতে হেরেছে, ড্র করেছে ৩টি। রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবিসিসিআইভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT