চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের দুঃস্বপ্নের দিনে সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ১৫০তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। ম্যাচটি অবশ্য দুঃস্বপ্নের মতো কেটেছে ভারত অধিনায়কের। ফজল হক ফারুকির বলে ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন ৩৬ বর্ষী ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি জিতে অবশ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিতের দল।

ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘১৫০টি টি-টুয়েন্টি ম্যাচে খেলার অনুভূতি আসলে দুর্দান্ত একটি ব্যাপার। অবশ্যই এটি একটি দীর্ঘ যাত্রার ফল, যা শুরু হয়েছিল ২০০৭ সালে। মনে করি আমরা খুব স্পষ্ট যে আমরা কী করতে চাই এবং কী অর্জন করতে চাই। যখন দলের এমন পারফরম্যান্স দেখবেন, খুব গর্বিত বোধ করবেন।’

ইন্দোরে রোববার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ভারত। সফরকারীদের দেয়া ১৭৩ রান তাড়ায় নেমে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় রোহিত বাহিনী। প্রথম ম্যাচে ৬০ রানে অপরাজিত থাকা শিভাম দুবে এদিন ৬৩ রানে অপরাজিত ছিলেন। আফগানদের হয়ে ১৩ রান খরচায় ২ উইকেট নেন করিম জানাত।

Banglabid

প্রথম ম্যাচে অপরাজিত ফিফটিতে দলকে জেতানো দুবে এবারও ফেরেন জয় সঙ্গে নিয়ে। খেলেন ৪ ছক্কা ও ৫ চারে ৩২ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে ৪২ বলে ৯২ রানের জুটি গড়েন দলে ফেরা যস্বী জয়সওয়াল। ৬টি ছক্কা ও ৫টি চারে ৩৪ বলে ৬৮ রান করেন তিনি।

দলের দুই তরুণ খেলোয়াড়ের প্রশংসায় রোহিত বলেছেন, ‘দুবে ও জয়সওয়ালের পারফম্যান্স দারুণ। প্রায় প্রতিটি পয়েন্টে টিক দেয়ার মতো। দলে তারা বেশ কয়েকটা বছর কাটিয়েছে। ভারতের জার্সিতে যস্বী টেস্ট ক্রিকেট এবং টি-টুয়েন্টি ক্রিকেট খেলে। সে এই সুযোগগুলোর পূর্ণ ব্যবহার করছে। দুবেরও সে স্বক্ষমতা আছে।’

ইন্দোরের মতো মোহালিতেও ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। ওই ম্যাচে ১৫৯ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখে। টানা দুই জয়ে সিরিজ নিজেদের দখলে নিলো ভারত। বেঙ্গালুরুতে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি মাঠে গড়াবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজয়সওয়ালদুবেভারতভারত-আফগানিস্তান টি-টুয়েন্টিরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT