চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল থেকে অবসর নেবেন রোহিত?

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ফাইনাল থেকে অবসর নেবেন বলে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে ও টেস্টে খেলছেন ভারত তারকা। তার নেতৃত্বে আরও একটি শিরোপার ধারপ্রান্তে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হবে হবে নিউজিল্যান্ডের। শিরোপামঞ্চ থেকে রোহিত ওয়ানডেকে বিদায় বলবেন কিনা এমন আলোচনা চলছে। ফাইনালের আগের দিন শুভমন গিলের কাছেও এসেছিল সেই প্রশ্ন। তবে গিল জানালেন রোহিত এবং পুরো দলের মনোযোগ কেবল ফাইনালের দিকেই।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ফাইনাল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত, আর সাউথ আফ্রিকা হারিয়ে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে শিরোপা মহারণ।

ম্যাচের আগেরদিন শনিবার সংবাদ সম্মেলনের আসেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। সেখানে রোহিতের অবসর প্রসঙ্গে এই তারকা ব্যাটার বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের সব আলোচনা ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা নিয়ে হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’

ফাইনালে দলের প্রত্যাশা নিয়ে গিল বলেন, ‘আমরা ফাইনাল নিয়ে রোমাঞ্চিত। গতবার আমরা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে এবার আমরা জয়ের জন্য মুখিয়ে। বড় ম্যাচে অবশ্যই চাপ থাকবে, যারা এটি মোকাবেলা করতে পারবে তারাই জিতবে ফাইনালে। আমরা এই ম্যাচকেও অন্য সাধারণ ম্যাচের মতোই দেখছি। প্রতিটি বড় দলই এভাবে দেখে বিষয়গুলো। আমরা এখানে চারটি ম্যাচ ভালোভাবেই শেষ করেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT