চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিসিআইয়ের ‘আলোচ্য সূচিতে’ নেই রোহিতের পাকিস্তান যাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া সকল অধিনায়ককে নিয়ে দুটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় বোর্ড সূত্রে খবর হচ্ছে, বিষয়টি নিয়ে দেশটি এখনও আলোচনাই করেনি। ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি করাচিতে হওয়ার কথা অনুষ্ঠান।

ভারতীয় বোর্ডের নতুন সেক্রেটারি দেভজিদ সাইকিয়ার বরাতে খবর, ‘রোহিতের পাকিস্তানে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। আপাতত বিষয়টি আলোচ্য সূচিতেও নেই।’

রটেছিল ভারত আয়োজক দেশ পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চাইছে না। এ সম্পর্কে সাইকিয়া স্পষ্ট করে বলেছেন, ‘বিসিসিআই পোশাক সম্পর্কিত আইসিসির প্রতিটি নিয়ম অনুসরণ করবে। লোগো এবং পোশাক সম্পর্কিত বিষয়গুলোতে অন্যান্য দল যাই করুক না কেনো, আমরা সেগুলো নির্দেশনা অনুযায়ী পালন করব।’

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত-পাকিস্তান বিতর্কের শেষ নেই। নানা নাটকীয়তার পর ‘হাইব্রিড’ মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট। ভেন্যু নিয়ে জটিলতার শেষ হতে না হতেই জার্সি নিয়ে শুরু হয় বিতর্ক। ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না, বিসিসিআইয়ের এমন চাওয়ার কথা জানিয়েছিলেন পাকিস্তান বোর্ডের এক কর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিভারতরোহিতলিড স্পোর্টসসাইকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!

এপ্রিল ৮, ২০২৬

সাউথ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণপদক

এপ্রিল ৮, ২০২৬

এশিয়া কাপের মতো আসছে আফ্রিকা কাপ

এপ্রিল ৮, ২০২৬

‘শিক্ষাখাতে ৪৩ ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব ফিলিং স্টেশনগুলোতে এখনো পড়েনি

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT