চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কোনো অপরাধ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৩০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনভাবেই করতে দেয়া হবে না; এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা চলাকালীন তিনি এসব কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সরবরাহকারীদের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকা হলেই অপরাধী বলা যাবে না। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়। এখনো সভাটি চলমান রয়েছে। সভা শেষে সভার সার্বিক সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ ব্রিফিং করবেন।

সভায় কমিটির সদস্য মোঃ আফছারুল আমীন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু, বেগম রুমানা আলী এমপি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধকক্সবাজাররোহিঙ্গা ক্যাম্পস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT