বিনোদন

চলে গেলেন স্বাধীন চলচ্চিত্রের অগ্রদূত রজার করম্যান

প্রথম বিশ্বযুদ্ধের সময়ে রজার করম্যান বন্দুক হাতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বিশ্বযুদ্ধের সময়ে রজার করম্যান বন্দুক হাতে একটি কালো-সাদা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলে গেলেন মার্কিন নির্মাতা, প্রযোজক, এবং অভিনেতা রজার করম্যান। তিনি স্বাধীন চলচ্চিত্রের জগতের অগ্রদূত বলা হয় তাকে। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

৯ মে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। মৃত্যুর খবরটি ভ্যারাইটিকে নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবারের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তার চলচ্চিত্রগুলি ছিল বিপ্লবী এবং আইকনোক্লাস্টিক। একটি যুগের চেতনাকে ধারণ করে তার সিনেমাগুলো। তিনি কীভাবে মানুষের মনে থাকতে চান জানতে চাইলে বলেছিলেন, ‘আমি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলাম, শুধু এতটুকুই।”

কোরম্যানের অনেক চলচ্চিত্রই কম বাজেটের কাল্ট ফিল্ম যার মধ্যে কিছু এডগার অ্যালান পো-এর গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। তিনি শতাধিক কম বাজেটের সিনেমা নির্মাণ করেছেন। নতুন শিল্পীদের কাজের সুযোগ দিয়ে হলিউডকে উপহার দিয়েছেন জ্যাক নিকলসন, মার্টিন স্করসিস, রবার্ট ডি নিরোর মতো তারকাদের।

সূত্র: ভ্যারাইটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…