চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-আলিয়ার ছবি থেকে বাদ পড়লো ‘খেলা হবে’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপের কারণে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার আলোড়ন সৃষ্টি করেছিল। এই ছবির একাধিক শব্দ ও বেশকিছু দৃশ্যে কাঁচি চালালো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। একটি দৃশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানা হয়েছিল, সেটি বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। এই তথ্যের জেরেই ধারণা করা হচ্ছে ছবি থেকে বাদ দেয়া হয়েছে ‘খেলা হবে।’

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে। মমতা ব্যানার্জীকেও প্রায়শই এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। আর এখন বাংলা ভাষাভাষী মানুষের গণ্ডি ছাড়িয়ে বলিউড সিনেমায় ব্যবহৃত হলো ‘খেলা হবে’ সংলাপটি!

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ছাড়াও ছবিতে ব্যবহার করা একটি মদের ব্র্যান্ডের নাম বদলে গিয়েছে। একটি দৃশ্যে দেখানো হয়েছিল নারী অন্তর্বাসের দোকান, সেই দৃশ্যেও সেন্সরের কাঁচি চলেছে। ছবির ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত একটি দৃশ্য সামাজিক মাধ্যমে চর্চায় ছিল। শোনা যাচ্ছে, সেন্সর বোর্ড ওই দৃশ্যটিতেও সামান্য রদবদল করেছে।

ছবিতে রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আলিয়া। বুদ্ধিমতী, শিক্ষিতা মেয়ে রানি। অন্যদিকে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনোরকম জ্ঞানশূন্য, পাঞ্জাবি যুবকের চরিত্রে রয়েছেন রণবীর সিং। সেন্সর সার্টিফিকেট অনুসারে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র রান টাইম বা দীর্ঘ ২ ঘণ্টা ৪৮ মিনিট।

রণবীর-আলিয়ার এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবনা আজমিরা। দেখা মিলবে টলিউডের চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর। ২৮ জুলাই বলিউডের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটখেলা হবেরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT