‘রামায়ণ’ মুক্তির ঘোষণা দিয়ে নির্মাতা বললেন ‘রাম যুগের শুরু’!

অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’র প্রথম পর্ব।
অনেকদিন ধরেই মুক্তির জল্পনা চলছিল বড় বাজেটের এই চলচ্চিত্রটির। শোনা যাচ্ছিল, দীপাবলিতে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি। অবশেষে চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করেছে চলচ্চিত্রটির নির্মাতারা। অগ্রিম টিকিট বুক করা শুরুর তারিখও জানিয়েছেন তারা।
আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্র।
নবরাত্রির প্রথম দিনেই প্রকাশ্যে আসে এই চলচ্চিত্রটির নতুন পোস্টার। পোস্টারটিতে একসাথে দেখা গেছে রণবীর সিং, সাই পল্লবী, যশ ও রবি দুবেকে।
চলচ্চিত্রটি দেখতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দশমীতে।
চলচ্চিত্রটির প্রচারণার শুরুতে নির্মাতারা জানান, এবার রামের যুগ শুরু হতে চলেছে। তারা ক্যাপশনে লিখেছেন, ‘ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়’। অর্থাৎ, রামের যুগের সূচনা।
প্রসঙ্গত, নীতেশ তিওয়ারীর পরিচালনায় দুই পর্বে নির্মিত হবে ‘রামায়ণ’। রামায়ণ মহাকাব্য অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রে উঠে আসবে রামের বনবাস, রাবনের সীতাহরণ এবং রাম ও রাবনের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনী।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এআর রহমান।
রামায়ণ’র প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর। চলচ্চিত্রটি হিন্দির পাশাপাশি মালয়ালাম, কন্নড়, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে। আর ২০২৭ সালের দীপাবলিতে রামায়ণ দ্বিতীয় পর্বের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে রামায়ণ নির্মাতার। আনন্দবাজার.com






