চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমের মধ্যে চিরঘুমে অস্কারজয়ী তারকা রেডফোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

খ্যাতনামা মার্কিন অভিনেতা, পরিচালক ও পরিবেশ আন্দোলনের কর্মী রবার্ট রেডফোর্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সানড্যান্সে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্গার। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।

হলিউডে রেডফোর্ডের প্রয়াণ গভীর শোকের সঞ্চার করেছে। মেরিল স্ট্রিপ, জেন ফন্ডা, রন হাওয়ার্ড, মার্লি ম্যাটলিন এবং লেখক স্টিফেন কিংসহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

পুরনো ছবিতে রেডফোর্ড

কে ছিলেন রবার্ট রেডফোর্ড?

রবার্ট রেডফোর্ড অভিনয়জীবন শুরু করেন ছোট চরিত্র দিয়ে। প্রথম বড় সুযোগ পান ১৯৬২ সালের যুদ্ধভিত্তিক ছবি ‘ওয়ার হান্ট’-এ। এরপর ইনসাইড ডেইজি ক্লভার, সিডনি পোলাকের দিস প্রপার্টি ইজ কনডেমন্ড এবং জেন ফন্ডার সঙ্গে রোমান্টিক কমেডি বেয়ারফুট ইন দ্য পার্ক-এ অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন।

তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কালজয়ী ছবি বুচ ক্যাসিডি এন্ড দ্য সানডান্স কিড (১৯৬৯), যেখানে তিনি পল নিউম্যানের সঙ্গে অভিনয় করেন। যদিও মুক্তির সময় ছবিটি ততটা সাড়া ফেলেনি, পরবর্তীতে এটি ওয়েস্টার্ন ঘরানার এক ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।

পরে তিনি দ্য স্টিং, দ্য গ্রেট গেটসবে, লায়নস ফর দ্য ল্যাম্বসসহ অসংখ্য স্মরণীয় ছবিতে অভিনয় করেন। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তিনি পরিচিত হন ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবিতে আলেকজান্ডার পিয়ার্স চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

Reneta

অভিনয়ের পাশাপাশি রেডফোর্ড পরিচালনা ও প্রযোজনাতেও সুনাম কুড়ান। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘অর্ডেনারি পিওপল’ তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালকের অস্কার। এছাড়া দ্য মিলাগ্রো বিনফিল্ড ওয়ার, আ রিভার রানস দো ইট এবং দ্য হর্স হুইসপার তাঁর উল্লেখযোগ্য কাজ।

পুরনো ছবিতে রবার্ট রেডফোর্ড

ইন্ডি সিনেমার গডফাদার

অভিনয়, নির্মাণ ও প্রযোজনার বাইরে তার আরো একটি অনন্য পরিচয় আছে। তিনি সবার কাছে ‘ইন্ডি সিনেমার গডফাদার’ হিসেবে পরিচিত! রেডফোর্ড ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল, যা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আসরে পরিণত হয়েছে।

শিল্পীজীবনের পাশাপাশি তিনি ছিলেন প্রগতিশীল কর্মী। জীবনের পুরোটা সময় তিনি পরিবেশ আন্দোলন, আদিবাসী অধিকার ও সমকামী অধিকার নিয়ে সরব ছিলেন।

রবার্ট রেডফোর্ড রেখে গেছেন স্ত্রী সিবিলে স্যাজগারস এবং চার সন্তানকে, যাদের মধ্যে জেমস রেডফোর্ড ও অ্যামি রেডফোর্ড উল্লেখযোগ্য। পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅস্কারঅস্কারজয়ীইন্ডি সিনেমাগডফাদাররবার্ট রেডফোর্ডলিড বিনোদনসানড্যান্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট হবে না’

এপ্রিল ২, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT