রবার্ট প্যাটিনসনকে দেখা যাবে ক্রাইম ফিল্ম ‘প্রাইমটাইম’-এ। এটোয়েন্টিফোরের প্রযোজনা ও অর্থায়নে এই ছবিটি পরিচালনা করছেন ল্যান্স ওপেনহেইম।
ছবিতে এক সাংবাদিকের পিছু নেয়ার গল্পে তৈরি, যে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। তার কারণেই চিরতরে বদলে যায় টেলিভিশন। ছবির ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানাননি নির্মাতা।
জানা গেছে সিনেমাটি রিয়্যালিটি শো ‘টু ক্যাচ অ্যা প্রিডেটর’-এর অনুপ্রেরণায় তৈরি করা হবে। এই শোতে ক্রিস হ্যানসেন প্রমাণসহ যৌন হেনস্তাকারীদের মুখোশ উন্মোচন করতেন।
রবার্ট প্যাটিনসনকে দেখা যাবে বং জুন হো-এর পরবর্তী ছবি ‘মিকি সেভেনটিন’-এ। এছাড়াও ‘দ্য ব্যাটম্যান’-এর সিকুয়েলে থাকছেন তিনি।
সূত্র: ভ্যারাইটি







