চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলো ‘প্যারাসাইট’ নির্মাতার নতুন ছবির ট্রেলার, মৃত্যুর মিশনে প্যাটিনসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

‘প্যারাসাইট’ খ্যাত নির্মাতা বং জুন হোর পরবর্তী চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। ‘মিকি সেভেনটিন’ নামের এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

বুধবার সকালে প্রকাশ পেয়েছে ‘মিকি সেভেনটিন’র চমকে ভরা ট্রেলার। এডওয়ার্ড অ্যাশটনের ২০২২ সালে লেখা ‘মিকি সেভেন’ বইয়ের ওপর ভিত্তি করে বং জুন হো চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন।

ছবিতে প্যাটিনসনের চরিত্রের নাম মিকি বারনেস। ট্রেলার শুরু হয় তার কথা দিয়েই। বলতে শোনা যায়, ‘কিছুই ঠিক মতো চলছিল না, আর আমি তাই চেষ্টা করছিলাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার।’ খুব ভালো করেই তিনি শর্তগুলো জানেন, যেখানে বলা আছে যতবার তার মৃত্যু হবে, ততবারই তার নতুন একটি অথবা অনেকগুলো ভার্সন তৈরি হবে। সমস্যা তখনই শুরু হয় যখন মৃত্যু ছাড়াই তাকে নিজের আরেকটি ভার্সনের মুখোমুখি হতে হয়।

এডওয়ার্ড অ্যাশটনের ‘মিকি সেভেন’ বইটি একটি দূরবর্তী গ্রহের উপনিবেশ স্থাপনের মিশন নিয়ে লেখা হয়েছে। প্রতিটি উপনিবেশে একজন ক্রু সদস্য থাকে যার ওপর মিশনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করা হয়। কাজগুলো তাদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাদের স্মৃতিগুলোর ‘ব্যাকআপ’ রাখা হয় এবং তাদের মৃত্যুর পরে ক্লোন করা দেহে সেই স্মৃতি ‘রিস্টোর’ করা হয়।

রবার্ট প্যাটিনসন ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মার্ক রাফালো, নোপ চলচ্চিত্রের স্টিভেন ইউন, হেরেডিটারি চলচ্চিত্রের টনি কোলেত্তে এবং স্টার ওয়ার্স: দ্য রাইজ অফ স্কাইওয়াকার্সের নাওমি অ্যাকি।

২০২৪ সালের ২৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে মুক্তি পিছিয়ে ৩১ জানুয়ারি ২০২৫ করা হয়েছে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বং জুন হোমিকি সেভেনটিনরবার্ট প্যাটিনসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT