চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুডবাই’ বলতে বায়ার্নে গেছেন লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ আট বছর পরম মমতায় বায়ার্ন মিউনিখের জার্সি আগলে রেখেছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। এ সময়ে নিজে যেমন তারকাখ্যাতি পেয়েছেন, তেমনি বায়ার্নকে বহু শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন ৩৩ বর্ষী পোলিশ তারকা। কেটে গেছে সম্পর্কের সেই সুতো। ৪২.৫ মিলিয়ন পাউন্ডে ন্যু ক্যাম্পে খুঁটি গেড়েছেন লেভা।

দলবদলের নানা কথার মাঝে আনুষ্ঠানিক বিদায়টা বলা হয়ে ওঠেনি সাবেক ক্লাবের সতীর্থদের। এরমধ্যেই বার্সার জার্সি গায়ে মাঠে নেমে পড়তে হয়েছে। শেষবেলায় এসে বায়ার্নের সাথে দীর্ঘ সম্পর্ককে আর তিক্ত করতে চান না লেভা। সময় হাতে পেয়ে উড়ে গেছেন মায়ায় জড়ানো বায়ার্নে। অন্যকোনো কারণ নেই, চাওয়া কেবল প্রস্থানটা হোক সুন্দর। বায়ার্নে এসে প্রিয় সতীর্থ ও ক্লাবকর্মীদের ‘গুডবাই’ বলতে প্রশিক্ষণ মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ছুটে গেছেন।

সেখানে বিদায় শেষে বায়ার্নের বোর্ড পরিচালক হাসান সালিহামিদজিকের সাথে দেখা করার কথা লেভার। কদিন আগে বায়ার্নে থাকতে চান না বলে যেভাবে খোলামেলা কথা বলেছে, তাতে বেশ আহত হয়েছেন ক্লাব পরিচালক। লেভাকে নিয়ে সবশেষ কথায় যা স্পষ্ট।

Banglabid

‘আমি লেভার বিষয় মোটেও বুঝতে পারছি না। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছেন, তুমি চলে গেলে, পেছন দিয়ে দরজা বন্ধ করো না। লেভা ঠিক সেটাই করার দিকে যাচ্ছে। এটা এমনকিছু যা বায়ার্ন মেনে নেয় না।’

এর আগে নানা সময়ে আর্লিং হালান্ডকে বায়ার্নে টানার ব্যাপারে কথা উঠেছিল। সেসময় ক্লাবে নিজের আধিপত্য হারানোর কথা ভেবে বায়ার্নের বিকল্প ভাবতে শুরু করেন লেভা, শোনা যাচ্ছিল এমন খবরও। বিষয়টি যে তা নয় সেটি খোলাসা করেছেন পোলিশ তারকা।

‘ঠিক কী ঘটেছে সে বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমাকে সরানোর সিদ্ধান্তটি হালান্ডের কারণে হয়েছিল, তবে বলব, না। সে বায়ার্নে যোগ দিলে আমি কোনো সমস্যা দেখিনি। তবে শেষ পর্যন্ত এই অধ্যায়টি শেষ হয়েছে। আমি জীবনের একটি নতুন অধ্যায় সূচনা করেছি।’

Reneta

‘বায়ার্ন ছাড়ার আগে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে, তা অবশ্যই রাজনীতির অংশ ছিল। ক্লাব একটি যুক্তি খুঁজে বের করার চেষ্টা করেছিল, যাতে তারা আমাকে অন্য ক্লাবের কাছে বিক্রি করতে পারে। কারণ তার আগে ভক্তদের বোঝানো কঠিন ছিল। শেষ পর্যন্ত আমাকে তা মেনে নিতে হয়েছিল, যদিও অনেককিছু বলা হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখবার্সালিড স্পোর্টসলেভান্ডোভস্কিহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT