ক্রিকেট

রবিনসনের ১০৬* হেরে গেল মার্শের ৮৫ রানের কাছে

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে ম্যাচ উপভোগ করছেন, আলোচনায় ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে জয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। টিম রবিনসনের ৬৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসে ১৮১ পুঁজি গড়ে নিউজিল্যান্ড। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। রবিনসনের ক্যারিয়ারের প্রথম শতকে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৬.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে ১৮৫ করে ফেলে।

১৮২ রানে লক্ষ্যে খেলতে নেমে ট্রাভিস হেড ও মিচেল মার্শ গড়েন ৬৭ রানের ওপেনিং জুটি। ট্রাভিস হেড সাজঘরে ফেরেন ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে। অজি ক্যাপ্টেন মার্শ খেলেন ৪৩ বলে ৮৫ রানের ইনিংস, ৯ চার ও ৫ ছয়ে সাজানো ইনিংস তার। টিম ডেভিড খেলেন ২১ রানের ইনিংস।

মিচেল মার্শ পান ম্যাচসেরার পুরস্কার। হেরে যাওয়া ম্যাচে রবিনসনের সেঞ্চুরি ইনিংস সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়, তিনি ৬৫ বলে শত ছুঁয়েছেন। কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ রান ড্যারিল মিচেলের, ২৩ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস।

বিষয়:অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্শ রবিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…