চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিকিমে রাস্তা ধসে আটকে পড়েছেন ২০০০ পর্যটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণের ফলে একের পর এক রাস্তা ধসে পড়ায় দুই হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, ভারী বর্ষণ চলছে উত্তর সিকিমে। আর তার জেরে বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গ্যাংটক থেকে উত্তর সিকিমের জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ বন্ধ হয়ে পড়েছে। আটকে রয়েছেন ২ হাজারের বেশি পর্যটক।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। ওই সব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকেরা আটকে পড়েছেন। সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখনও অন্তত ২,৪৭৫ জন পর্যটক উত্তর সিকিমের বিভিন্ন হোটেলে আটকে আছেন। ইতিমধ্যে তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। ।

উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফসহ সেনাসদস্যরা। পর্যটকদের উদ্ধারে ১৯টি বাস এবং ৭০টি ছোট গাড়ির দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একটু একটু করে ধস কবলিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আজ শনিবার মোট ১২৩ জন পর্যটককে বাস এবং ছোট গাড়ির মাধ্যমে গ্যাংটকের দিকে পাঠানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিকিম সরকার।

এ নিয়ে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’ এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন, সিকিম সরকার এক দিক থেকে যেমন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন হোমস্টে এবং হোটেলে পর্যটকদের খোঁজখবর নিচ্ছি। তবে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটকপাহাড় ধসভারতসিকিম
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT