চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এ রহমান মুকুলএ রহমান মুকুল
১০:২৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা।

সোমবার ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় মিলগেট-ধাক্কামারা এলাকায় অবরোধ শুরু হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর বিসিক ফিডারে ত্রুটিজনিত সমস্যা সমাধানের সময় রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন ইসলাম নামে এক লাইনম্যানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই ধাক্কামারা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনার আগেই অনেক এলাকায় গতকাল রোববার সকাল ১১টা থেকে বিদ্যুৎ ছিল না।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার বাসিন্দা। বাসাবাড়িতে পানির সংকট দেখা দেয়, বন্ধ হয়ে যায় রান্নাবান্না। পাশাপাশি দোকানপাট ও বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্যত স্থবির হয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডনেসকোবিক্ষুব্ধ গ্রাহকবিদ্যুৎ সরবরাহ বন্ধসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT