কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহতের খবরের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য উদ্ধার কাজ চলছে, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) ও শারমিন খাতুন (২৫) নামের দুজন নিহত হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন মিন্টুর বাড়ী মিরপুর উপজেলার নওপাড়ায় সে রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করে এবং শারমিন খাতুন নওপাড়ায় বসবাস করে এবং ঈশ্বরদী ইপিজেডে চাকরি করে। নিহত শারমিন খাতুন নিহত সাজ্জাদ হোসেনের চাচাতো ভাইয়ের স্ত্রী।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আজ সকালে নওপাড়া নিজ বাড়ী থেকে সাজ্জাদ হোসেন মিন্টু ও তার চাচাতো ভায়ের স্ত্রী শারমিন খাতুন মোটরসাইকেল যোগে কর্মক্ষেত্রে যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মোটরসাইকেল ও দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনই মারা যান।

পরিবারের পক্ষ থেকে কোন দাবী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

 

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…