চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আহত ১

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোরশেদ আলম: চাঁদপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। এছাড়াও একজন আহত হয়েছেন।

শনিবার ২৬ নভেম্বর রাত ৮টায় খাগুরিয়া হানিফার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগুরিয়ার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে বাইক আরোহী শান্ত মিয়াজী (২৫), সেলিম বকাউলের ছেলে বাইক আরোহী মো. রাশেদ (২৪) এবং ট্রলি গাড়ির হেলপার চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেরিবাঁধের সড়কে সংঘর্ষ হয়। 

নিহতের তথ্য নিশ্চিত করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হাসিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:চাঁদপুরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…