কুড়িগ্রাম

কুড়িগ্রামে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নিমজ্জিত

কুড়িগ্রামে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নিমজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে ও দুধকুমা নদীর পানি বিপদসীমার সামান্য নিচে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এতে করে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় রোপা আমন, সবজি, মাস কালাইসহ বিভিন্ন ফসলী পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া বিভিন্ন খাল, ডোঁবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত জেলায় মোট ১২ শত ২৭ হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ৯ শত ৮৭ হেক্টর, বিভিন্ন শাক-সবজি ১ শত ৯১ হেক্টর, মাসকলাই ৪৯ হেক্টর পানিতে নিমজ্জিত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে যদি টানা বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকে সে ক্ষেত্রে এ বছর রোপা আমনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে। এতে করে কৃষকরা চরম ভোগান্তিতে পড়বে।

বিষয়:টানা বর্ষণ নিম্নাঞ্চল প্লাবিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…