চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
২:২৪ অপরাহ্ণ ২০, মে ২০২৫
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদ-নদীর পানিতে নিচু এলাকার ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।

জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, ফায়ার সার্ভিস, পিটিআই চত্তরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে তিস্তার অববাহিকার বাদাম, তিলসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

অন্যদিকে কুড়িগ্রাম পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে টানা বৃষ্টিপাতে জেলা শহরের ফায়ার সার্ভিস চত্তর, পিটিআই চত্তর, জেলা প্রশাসক কার্যালয় চত্তরে হাট পানি জমে। এতে দুর্ভোগে পড়েন এসব কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন।

Banglabid

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, উজানের পানি ও টানা বৃষ্টিতে তিস্তা পানি বৃদ্ধি পেয়ে অববাহিকার নতুন চরগুলো চাষাবাদ করা বাদাম ও তিলের ক্ষেতে পানি উঠেছে। কিছু ক্ষেত তলিয়ে গেছে। পানি আরও বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পানি না নামলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আসা মমিনুল হক জানায়, বৃষ্টি হলেই জেলা প্রশাসক কার্যালয় চত্তরে হাঁটু পানি জমে থাকে। অফিসে ঢোকার কোন ব্যবস্থা নেই।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: আসাদুজ্জামান জানান, টানা বৃষ্টিতে নদ-নদীর অববাহিকার ১৩০ হেক্টর জমির বাদাম ও তিলসহ বিভিন্ন ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিল ও বাদাম ক্ষেতের।

Reneta

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ৩ থেকে ৪ দিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামনিম্নাঞ্চল প্লাবিতরেকর্ড পরিমাণ বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT