চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিক সম্মাননা ২০২৩ পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য ঋত্বিক সম্মাননা পদক ২০২৩ পেয়েছেন বাংলাদেশ ও ভারতের মোট চার চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টিভিস্ট। বাংলাদেশ থেকে পদক পেয়েছেন চলচ্চিত্র পরিচালক, সিনেমেট্রোগ্রাফার, শিক্ষক ও সংগঠক রাকিবুল হাসান এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক শামীম আখতার।

ভারত থেকে পদক পেলেন চলচ্চিত্র অ্যাক্টিভিস্ট অমিতাভ ঘোষ ও চলচ্চিত্র নির্মাতা, ক্রিটিক, অ্যাক্টিভিস্ট, ডকুমেন্টারি ফিল্মমেকার মধু জানার্দান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৪ নভেম্বর রাজশাহী নগরীর মিয়াপাড়াস্থ ঋত্বিকের পিতৃ-ভিটা প্রাঙ্গণে ঋত্বিক সম্মাননা পদক প্রদান হয়।

২০১১ সাল থেকে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঋত্বিক সম্মাননা পদক প্রদান করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি-রাজশাহী।

এরআগে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ (মরণোত্তর), চলচ্চিত্রকার জহির রায়হান (মরণোত্তর), উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত (ভারত)সহ দেশ-বিদেশের ৩২ জন সম্মানিত ব্যক্তিত্বকে ‘ঋত্বিক সম্মাননা পদক’ প্রদান করা হয়েছে।

১৯২৫ সালের ৪ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন ঋত্বিক কুমার ঘটক। দেশভাগের সময় কলকাতায় চলে যায় তার পরিবার। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ ঘোষঋত্বিকঋত্বিক ঘটকপদকরাকিবুল হাসানলিড বিনোদনশামীম আখতারসম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT