চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলা পদক পেলেন ১৮ গুণীজন ও দুই সংগঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২০১৩ সাল থেকে দেশের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৮ গুণীজন ও দুই সংগঠনকে প্রদান করা হলো ‘শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০’।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় পদক বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

অনষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি কে.এম খালিদ এমপি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

করোনা মহামারির কারণে ‘শিল্পকলা পদক’ এর অনুষ্ঠান স্থগিত থাকায় এবার ২০১৯ ও ২০২০ দু’বছর এর পদক একসাথে প্রদান করা হয়। ২০১৯ সালে একটি সংগঠনসহ দশজন ও ২০২০ সালে একটি সংগঠনসহ দশজন করে মোট বিশ জনকে এ পদক প্রদান করা হয়।

১৮ গুণীজন ও দুটি সংগঠন হলো- মাসুদ আলী খান, মলয় ভৌমিক, হাসিনা মমতাজ, মাহমুদুর রহমান বেণু,  আবদুল মান্নান, শহিদ কবীর, অনুপম হায়াৎ, শামীম আখতার, লুবনা মারিয়াম, শিবলী মোহাম্মদ, শম্ভু আচার্য্য, শাহ আলম সরকার, মো. মনিরুজ্জামান, মো. সামসুর রহমান, এম এ তাহের, আ ন ম শফিকুল ইসলাম স্বপন, হাসান আরিফ, ডালিয়া আহমেদ। এছাড়া দুটি সংগঠন হলো ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতি।

Reneta

নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি/ব্যক্তিগণের প্রত্যেককে ১টি করে স্বর্ণপদক (১ ভরি), সনদপত্র এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়। পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১২টি। সেগুলো হলো কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক। প্রতি বছর তালিকাভুক্ত ক্ষেত্র থেকে নির্বাচিত ১০টি ক্ষেত্রে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম হায়াৎআবদুল মান্নানমলয় ভৌমিকমাসুদ আলী খানলিড বিনোদনলুবনা মারিয়ামশামীম আখতারশিবলী মোহাম্মদশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT