চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজদের হারের কারণ জানালেন অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দরকার ছিল ১৭ রান। চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ভরসা রেখেছিলেন মোস্তাফিজুর রহমানের উপর। নিজের প্রথম ওভারে ৪ রানে এক উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের শেষ ওভারের প্রথম তিন বলেই ম্যাচ শেষ করে দেন সেঞ্চুরিয়ান মার্কাস স্টয়নিস। পরে হারের কারণ হিসেবে অবশ্য শিশিরকে দায়ী করছেন চেন্নাই অধিনায়ক।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। ঋতুরাজের ৬০ বলে ১০৮ রানের ইনিংস এবং শিভাম দুবের ২৭ বলে ৬৬ রানের ইনিংসে ৪ উইকেটে ২১০ রানের সংগ্রহ পায় চেন্নাই। যা এবারের আসরে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

দুইশোর্ধ্ব রান করেও ম্যাচ হারের পর ঋতুরাজ বলছেন এই রান যথেষ্ট ছিল না। চেন্নাই অধিনায়কের মতে, গতকাল রাতে চিপকে যথেষ্ট শিশির ছিল। যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একইসঙ্গে স্পিনারদেরও বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে।

‘এই হার হজম করা কঠিন, কিন্তু ভালো একটা ম্যাচ হয়েছে। লক্ষ্ণৌ শেষদিকে খুব ভালো খেলেছে। ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে স্টয়নিসের প্রশংসা করতেই হবে। তিনি দারুণ খেলেছেন।’

‘শিশির অনেক বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল, যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি। যদি শিশির না থাকত, আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচ আরও গভীরে নিয়ে যেতে পারতাম। তবে এটা খেলার অংশ। যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনো টুর্নামেন্টের অনেক পথ বাকি।’

সর্বশেষ ৫ ম্যাচে এটি ছিল চেন্নাইয়ের তৃতীয় হার। পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে চেন্নাই। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌর অবস্থান চার নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলঋতুরাজচেন্নাইমোস্তাফিজলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT