ফুটবল

ঋতুপর্ণাকে ‘অনুপ্রেরণা’ দেবে রোকেয়া পদক

রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে ঋতুপর্ণা ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথি ও ঋতুপর্ণা রোকেয়া পদক গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মর্যাদাপূর্ণ রোকেয়া পদক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল তারকা ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেন। ২১ বর্ষী ডিফেন্ডার বলেছেন, রাষ্ট্রীয় সম্মাননা আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্ণা লিখেছেন, ‘বেগম রোকেয়া পদক ২০২৫…! জীবনের প্রতিটা পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা এবং সম্মানের, কিন্তু আজকের এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। আমার জীবনে এগিয়ে চলার পথে যারা অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’

গতবছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। চলতি বছর লাল-সবুজের দলটি প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। এসব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কৃত করা হল। বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত সবচেয়ে কমবয়সী ঋতুপর্ণা।

বিষয়:ঋতুপর্ণা চাকমা ওসমানী স্মৃতি মিলনায়তন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ফুটবল রোকেয়া পদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…