চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা ও মনিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মিয়ানমার থেকে রোববার গভীর রাতে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই তাদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে। আনুষ্ঠানিকতা শেষ করে ভোরেই ভুটানের ফ্লাইট ধরেছেন দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ভুটান সময় সকাল সাড়ে দশটায় তারা ভুটানের পারোতে পৌঁছেছেন।

২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে মিয়ানমার থেকে বাংলাদেশের মেয়েরা রাত পৌনে দুইটায় ঢাকায় পৌঁছায়। রাত সোয়া তিনটায় হাতিরঝিলে শুরু হয় পূর্ব নির্ধরিত সংবর্ধনা অনুষ্ঠান। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকা যান বাফুফে ভবনে। সেখানেও তারা ঘণ্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি। আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে।

ঋতুপর্ণা ও মনিকাসহ বাংলাদেশের চার জন খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও সুমাইয়া মাতসুশিমাও খেলছেন।

বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণাপারো এফসিবাংলাদেশভুটানমনিকামিয়ানমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT