ক্রিকেট

রিশাদের ক্যারিয়ার সেরার দিনে বাংলাদেশের বাকি বোলারের অবনতি

বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য মনোযোগী, বাংলাদেশের বোলারদের অবনতি ও ক্যারিয়ার সেরার দিনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসি সবশেষ খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ের তথ্য হালনাগাত করেছে। এ র‌্যাঙ্কিংয়ের টি-টুয়েন্টিতে ১২ ধাপ উন্নতি করেছেন স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। ১২ ধাপ এগিয়ে তার অবস্থান সেরা বিশের ১৭তে। বাংলাদেশের বোলারদের মধ্যে আর কোনোও বোলার সেরা ২০ এর মধ্যে নেই। শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, দুইয়ে আদিল রশিদ ও তিনে বরুণ চক্রবর্তী।

তবে চার ধাপ করে অবনতি হয়েছে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। চার ধাপ পিছিয়ে মিরাজের অবস্থান এখন ২৫ এ। তার মত চার ধাপ অবনতি হয়েছে পেসার তাসকিন আহমেদের। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে তিনি চলে এসেছেন তালিকার ২৮ এ। দুই ধাপ পিছিয়ে ৩৬ এ চলে গেছেন আরেক পেসার হাসান মাহমুদ। তিন ধাপ পিছিয়েছেন তানজিম হাসান সাকিব।

অলরাউন্ডারদের তালিকার সেরা দুইয়ে অবস্থান ধরে রেখেছেন মিরাজ। সেরা বিশে বাংলাদেশের বাকি কোনো অলরাউন্ডার না থাকলেও এক ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। ৩৬ থেকে ৩৭ এ চলে গেছেন তিনি। এছাড়া নাঈম হাসান, মুমিনুল হক ও তাসকিন আহমেদ একধাপ করে পিছিয়েছেন। শীর্ষে রবীন্দ্র জাদেজা ও তিনে উইয়ান মুল্ডার।

টেস্ট বোলিংয়েও একধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ে একধাপ করে পিছিয়েছেন। বোলিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। ছয় ধাপ উন্নতি করে সেরা দশের ছয়ে স্কট বোল্যান্ড। দুইয়ে কাগিসো রাবাদা ও তিনে প্যাট কামিন্স।

বিষয়:আইসিসি তাসকিন বুমরাহ বোল্যান্ড মেহেদী হাসান মিরাজ রাবাদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…