চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডস জার্সিতে খেলা রিপ্পন ডাক পেলেন নিউজিল্যান্ড দলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২১, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত এপ্রিলেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাইকেল রিপ্পন। দুমাসের ব্যবধানে উল্টে গেল চিত্রপট। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে কিউইদের জার্সিতে খেলতে ডাক পেয়েছেন তিনি।

মঙ্গলবার ওয়ানডে ও টি-টুয়েন্টির তিনটি সফরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সেই তিন সফরের দলে লেগ-স্পিনিং অলরাউন্ডার রিপ্পনকে রেখেছে কিউই বোর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটের দলে আছেন রিপ্পন। সফরে স্কটল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে কিউইরা। সাবেক দল নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচের ১৫ সদস্যের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা রিপ্পন।

ডাচদের হয়ে ২০১৩ সালের পর এপর্যন্ত সাদা বলে ৩১ ম্যাচ খেলেছেন ৩০ বর্ষী অলরাউন্ডার। গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সুপার লিগেও খেলেছেন। কিউইদের বিপক্ষে তিন উইকেট নেয়ার পাশাপাশি বে ওভালে একটি অর্ধশতক ছিল তার ব্যাটে।

সাউথ আফ্রিকার কেপ টাউনে জন্ম নেয়া রিপ্পনের ক্রিকেটে হাতেখড়ি প্রোটিয়া দেশেই। ২০১৩ সালে ওটাগোর হয়ে খেলতে কিউই মুলুকে আসেন। পরে সুযোগ পান নেদারল্যান্ডস দলে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মের পর এবার স্পেশালিস্ট স্পিনার হিসেবে জায়গা করে নিলেন দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডনিউজিল্যান্ডনেদারল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT