চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইড শেয়ারিংয়ে ঢাকায় যুক্ত হবে প্রায় ৩ লাখ নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৪
- সেমি লিড, নারী, বাংলাদেশ
A A
চার নারী রাইডার একসঙ্গে স্কুটিতে দাঁড়িয়ে আছেন, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের কর্মশক্তিতে যোগদান কিংবা আর্থিক স্বচ্ছলতা অর্জনে রাইডশেয়ারিং সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে বলা হয়, যাতায়াতের সুব্যবস্থার ফলে ২০২৮ সালের মধ্যে ঢাকায় এইক্ষেত্রে নারী কর্মশক্তির হার বৃদ্ধি পেতে পারে ১৩ শতাংশের বেশি। এই সময়ে প্রায় ৩ লাখ নারী ঢাকার কর্মশক্তিতে যোগ দেবেন এবং এর ফলে ২০২৮ সালের মধ্যে ঢাকার অর্থনীতির আকার দেড় শতাংশের বেশি বৃদ্ধি পাবে।

‘রাইড-হেইলিং: অ্যা প্ল্যাটফর্ম ফর উইমেন’স ইকোনমিক অপারচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে অক্সফোর্ড ইকোনমিকস। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে রাইডশেয়ারিং প্ল্যাটফর্মের ভূমিকা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনটির প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, নিরাপদ এবং বিশ্বস্ত পরিবহন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ। রাইড-হেইলিং সেবাসমূহ এই প্রয়োজনীয়তা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে উবার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নের জন্য কর্মশক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো খুবই জরুরি। অক্সফোর্ড ইকোনমিকস-এর প্রতিবেদনটিতে উঠে এসেছে, নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার ফলে আরও বেশি সংখ্যক নারীর জন্য কর্মশক্তিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকস-এর লিড ইকোনমিস্ট বালি কৌর সোধি বলেন, বিশ্বজুড়ে অর্থ উপার্জনের কাজে নারীদের অংশগ্রহণের হার এখনও তুলনামূলকভাবে কম। নারীদের শিক্ষা কিংবা যোগ্যতা যে পুরুষদের তুলনায় কম এমন কিন্তু নয়। মূল বিষয় হলো, উদীয়মান বাজারে নারীরা এখনও গৃহস্থালি ও সেবা প্রদানের কাজ বেশি করে থাকেন। এই প্রতিবেদনটি নারীদের কর্মশক্তিতে প্রবেশ বা কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য যাতায়াতের বাধা দূর করতে সহায়তার লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য একটি প্রমাণ-ভিত্তিক নীতির সুপারিশ করে।

গবেষণা প্রতিবেদনটিতে ঢাকায় মাঠ পর্যায়ে পরিচালিত একটি জরিপ থেকে পাওয়া তথ্যও ব্যবহার করা হয়েছে। উবার এবং অক্সফোর্ড ইকোনমিকস মিলিতভাবে উবার যাত্রীদের নিয়ে একটি জরিপ পরিচালনা করে। ঢাকার নারী ও পুরুষদের রাইডশেয়ারিং সংক্রান্ত আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়াই ছিল এই জরিপের লক্ষ্য।

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবস ২০২৪নারীদের কর্মশক্তিনারীদের রাইড শেয়ারিংরাইড-হেইলিং: অ্যা প্ল্যাটফর্ম ফর উইমেন’স ইকোনমিক অপারচুনিটি ইন বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভক্ষককে দেওয়া হলো রক্ষকের দায়িত্ব

পরবর্তী

আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা

পরবর্তী
আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা

চোরাই মোবাইল ও কসমেটিকসের চালান আটক, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে যেত চোরাই মোবাইল, আসত কসমেটিকস

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT