বাংলাদেশ

গণপরিবহনে সংরক্ষিত নারী আসন নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবি

নারীরা সংরক্ষিত আসনে ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীরা সংরক্ষিত নারী আসন নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র‌্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড।’

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।

বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা ও মানবাধিকারকর্মী আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় প্রতিদিন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী-যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিষয়:আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ সেভ দ্য রোড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…