অর্থনীতি

কমছে না চালের দাম

বাজারে চালের বিভিন্ন প্রকারের ভাণ্ডার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে চালের বিভিন্ন প্রকারের ভাণ্ডার ও প্যাকেটের ছবি, যেখানে চালের বিভিন্ন রঙ ও ধরন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। মৌসুমের কারণে সবজির দাম কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে। কমেছে পেঁয়াজ ও আলুর দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও আগেই বেড়ে থাকা চালের দাম তেমন কমেনি। 

শুক্রবার ২৪ জানুয়ারি সকালে সরেজমিনে দেখা যায়, বাজারে মানুষের বড় স্বস্তির বিষয় এখন সবজি কেনাকাটা। শীতকালীন বেশিরভাগ সবজির দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। বিক্রেতারা জানালেন, আরও কিছুদিন কম দামেই মানুষ খেতে পারবেন সবজি।

টানা অনেকদিন মানুষের অস্বস্তি ছিলো ডিমের দাম নিয়ে। গত কয়েক সপ্তাহে ডিমের দাম কমে এখন ১৩০ থেকে ১৩৫ টাকায় ডজন বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজ ৫০ টাকা আর আলু ২৫ থেকে ৩০ টাকা। অন্যান্য কিছু নিত্যপণ্যের দামও স্থিতিশীল।

এদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম ২০০ থেকে ২১০ টাকার মধ্যে। সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে।

তবে অস্বস্তি আছে চালের দাম নিয়ে। গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও মৌসুমের তুলনায় তা অনেক বেশি। চালের দাম কমানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি সাধারণ মানুষের।

বিষয়:চাল চালের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…