রাজনীতি

চাল-ডালের দাম বেড়েছে, এটা কি মিথ্যা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণ দিচ্ছেন, পেছনে বড় পর্দায় ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বড় পর্দায় তার ছবি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বিএনপিকে অভিযোগ করে বলেন- সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নাকি মিথ্যা কথা বলি। চাল, ডালের দাম বেড়েছে, এটা কি মিথ্যা?

তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে, তারা মনে করছে ক্ষমতা চলে গেলে তারা করুণ অবস্থায় চলে যাবে।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, খাদের দিকে চলে গেছে। আজকে, এই দেশে যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করা হয়েছে।

তিনি স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এটা কোনো ইফতার মাহফিল নয়, আগামীতে এই স্বেচ্ছাসেবক নেতারা দেশকে মুক্ত করার জন্য, সত্যিকার গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে তার অগ্র সৈনিক হিসাবে শপথের অনুষ্ঠান এটা।

এসময় ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিষয়:আওয়ামী লীগ ক্ষমতা বিএনপি মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…